গুচ্ছ পদ্ধতির গ ইউনিটে ভর্তিচ্ছুদের জন্য পরামর্শ

আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৩৭ এএম

বহুনির্বাচনী পরীক্ষার মান বণ্টন হিসাববিজ্ঞান থেকে ৩৫টি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে ৩৫টি, বাংলা থেকে ১৫টি এবং ইংরেজি থেকে ১৫টি মোট ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বর। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর কাটা যাবে।

বাংলা : পরীক্ষায় গদ্য ও পদ্য থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গদ্য ও পদ্যের মূল বিষয়, লেখক পরিচিতি এবং গদ্য ও পদ্য ভালো করে পড়তে হবে। ব্যাকরণ অংশের ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, শব্দ, কারক, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, বাক্য সংকোচন, বাগধারা, উপসর্গ, অনুসর্গ বিষয়গুলো ভালো করে পড়তে হবে।

ইংরেজি : ইংরেজি অংশে ভালো করতে Parts of speeech, Article, Tense, voice, Naration, Correction, Right form of verbs, Translation, Synonyms, Antonyms, Transformation প্রভৃতি ভালো করে অনুশীলন করতে হবে।

হিসাববিজ্ঞান : মূল বইয়ের সব বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। যার মূল বইয়ের ওপর দক্ষতা যত বেশি সে ভর্তি পরীক্ষায় তত ভালো করবে এটাই স্বাভাবিক। প্রস্তুতি কেমন হলো তা যাচাই করতে প্রশ্নব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নে পরীক্ষা দিতে পারো।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার মূল অংশগুলো ভালো করে পড়বে। সাম্প্রতিক দেশীয় বা বৈদেশিক ব্যবসায় প্রবাহ থেকে সাধারণত প্রশ্ন আসে। সেগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে।

শেষ মুহূর্তের প্রস্তুতি : পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে। এ সময় পুরনো পড়াগুলোই বারবার রিভিশন দাও, চোখ বুলাও। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন অনুশীলন করো। মডেল স্টেট দাও। গ্যাজেটের ব্যবহার কমাও।  পরীক্ষার দিন তারিখ, সময় আরেকবার চোখ বুলিয়ে নাও। জেনে নাও পরীক্ষার নিয়মকানুন জানা, ওএমআর ফরম পূরণের পদ্ধতি প্রভৃতি। পরীক্ষার দিন সঙ্গে নেওয়ার জন্য পেনসিল, কলম, ক্যালকুলেটর, স্কেল, ঘড়ি, প্রবেশপত্র ইত্যাদি আগেই গুছিয়ে রাখো। পরীক্ষার আগেই পরীক্ষার আসন কোথায় পড়েছে জেনে রাখা ভালো। পারলে দেখে আসো সেই স্থানটি। উত্তরপত্রে নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর প্রভৃতি সতর্কতার

সঙ্গে পূরণ করবে। যে প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে নিশ্চিত নও সেগুলো উত্তর করা থেকে বিরত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত