শুটিংয়ের ফাঁকে এ কী হাল অক্ষয়ের!

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৫৩ পিএম

বর্তমানে ‘জলি এলএলবি ৩’-এর শুটিং করছেন অক্ষয় কুমার। এই ছবির সুবাদে এক হচ্ছেন দুই জলি অর্থাৎ ‘জলি এলএলবি ৩’-এ একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে। 

ছবির শুটিংয়ের ফাঁকে সেট থেকে অক্ষয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কড়া রোদে বসে রৌদ্র পোহাচ্ছেন অভিনেতা। আজমীরে একজন ভক্তের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘জয় শ্রী রাম’ মন্ত্র।

আগের একাধিক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, প্রচণ্ড গরমেও প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনি রৌদ্র পোহান। কারণ শরীরে যেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রবেশ করে। একটি তোয়ালে পরে রোদের মধ্যে বসে রয়েছেন অভিনেতা।

কদিন আগে শ্যুট শুরুর খবর দিয়েছিলেন অক্ষয় কুমার। একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন কালো পোশাকে তার আর আরশাদের। যেখানে তারা একে-অপরের প্রতিপক্ষ। আর ক্যাপশনে লেখেন, ‘কে আসল আর কে নকল সেটা তো এখন বোঝা যাচ্ছে না, তবে যাই হোক না কেন, বেশ মজাদার একটা অভিজ্ঞতা হতে চলেছে। আমাদের সঙ্গে থাকবেন, জয় মহাকাল।’ ২রা মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন অক্ষয় কুমার।

জলি এলএলবি বলিউডের অন্যতম হিট ফ্রাঞ্চাইজি। ছবির প্রথম কিস্তিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল আরশাদকে, পরে সেই জায়গা নেন অক্ষয়। তৃতীয়ভাগে একইসঙ্গে দুজনকে দেখা যাবে, যা সত্যি আগে কখনও ঘটেনি।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল জলিএলএলবি ২, অক্ষয়-সৌরভের পাশাপাশি ছবিতে দেখা মিলেছিল হুমা কুরেশির। ২০২৪ সাল জুড়েও খুব ব্যস্ত অক্ষয়। মুক্তি পাবে আক্কি অভিনীত খেল খেল মে এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত