রাজশাহীতে বিএমডিএ’র পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত 

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:৪৯ পিএম

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ড এর ৮৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ-১ এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- বিএমডিএ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

বেগম আখতার জাহান বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অত্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সেচ সুবিধা প্রদানের পাশাপাশি বহুবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএমডিএ আজ অত্র এলাকার ব্যাপক উন্নয়নের অংশিদার, দেশের কৃষিতে সফলতার অন্যতম ভাগিদার, সর্বপরি এটি একটি স্বঅর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। আমাদের মূল গর্বের জায়গা এটি। 

আমরা যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুতের উপর চাপ কমাতে সোলার পাওয়ার নিয়ে কাজ করছি, তেমনি পানির অপচয় কমিয়ে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমাতে শতভাগ ভূ-গর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে সেচ প্রদান বিষয়ে কাজ করছি। আমরা পদ্মা, মহানন্দা নদী থেকে পাইপের মাধ্যমে উঁচু বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে ভূ-পরিস্থ পানির ব্যবহার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছি। আমরা পরিবেশ নির্মল রাখতে যেমন বৃক্ষ রোপণ করি, তেমনি উৎপাদন বাড়াতে মানসম্পন্ন বীজ সরবরাহ করে থাকি। 
সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তপক্ষের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত