লেখালেখি করে আয় করা যায় এটা আমরা অনেকেই শুনেছি। কিন্তু সেটা কীভাবে এবং কী ধরনের লেখা লিখে আয় করা যায় অনেকেই বুঝতে পারেন না। লেখালেখি মানেই আমরা জানতাম গল্প উপন্যাস লিখে আয় করা। অর্থাৎ একটা উপন্যাস বা গল্পসংকলন লিখলেন, বই ছাপালেন এবং সেটি বিক্রি করে অর্থ পেলেন। কিন্তু সবাই তো জনপ্রিয় গল্প উপন্যাস লিখে বিখ্যাত হতে পারেন না। গল্প-উপন্যাস-নাটক-কবিতার বাইরেও অনেক কিছু লেখার আছে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে। সেসব লেখাকে আমরা কনটেন্ট বলি। কনটেন্ট লেখার জন্য লেখকের প্রয়োজন হয়। আর এটাই হতে পারে আপনার পেশা।
কাজের ক্ষেত্র
একটা প্রতিষ্ঠান বা ব্যবসার জন্য তাদের ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে। যে পেজগুলোর কনটেন্ট লিখতে একজন কনটেন্ট রাইটারের দরকার পড়ে।
অনেক ওয়েবসাইটে ‘ব্লগ’ থাকে, যেগুলো একজন কনটেন্ট রাইটার লিখে থাকে। প্রতি সপ্তাহে বা প্রতিদিন নতুন নতুন ব্লগ যোগ করা হয়।
অনেকে ব্লগিং করে অনলাইনে আয় করে এবং সেই আর্টিকেলগুলোও কিন্তু একজন কনটেন্ট রাইটার লিখে থাকেন।
অ্যামাজনের মতো অনেক ইবিজনেস সাইট রয়েছে। সঙ্গে এফিলিয়েট মার্কেটিং সাইট তৈরি করে অনেকে আয় করে থাকে। সেসব সাইটে প্রচুর পরিমাণের আর্টিকেলের দরকার হয়।
কোনো প্রতিষ্ঠানের ঝড়পরধষ গবফরধ চধমব-গুলোতেও রেগুলার পোস্ট দিতে হয় এবং ভালো পোস্ট লেখার জন্য একজন ভালো কনটেন্ট রাইটারের প্রয়োজন হয়।
তা ছাড়া আরও অনেক ধরনের ব্যবসায়িক কনটেন্টের জন্য একজন কনটেন্ট রাইটারের প্রয়োজন হয়।
কীভাবে শিখবেন
লিখতে পারা খুব বড় দক্ষতা। এই দক্ষতা যাদের আছে, তারা একজন ভালো লেখক বা রাইটার। গুণসম্পন্ন লেখকরা চেষ্টা করলেই লেখালেখি করে আয় করতে পারবেন।
তাই আপনি যদি লিখতে ভালোবাসেন, যদি লেখালেখির প্রতি আপনার ভালোবাসা থেকে থাকে, যদি আপনার মনে হয় যে, আপনি ভালো লিখতে পারেন এবং যদি লেখালেখি আপনার শখ হয়ে থাকে, তাহলে আপনি একজন কনটেন্ট রাইটার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। কীভাবে লিখবেন তা শেখানোর অনেক প্রতিষ্ঠান রয়েছে দেশে। এসব প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন দুভাবেই শিখতে পারবেন। প্রশিক্ষণের মাধ্যমে আপনি কী লিখতে পারবেন এবং সেগুলো কীভাবে লিখতে হবে। তা আপনাকে শিখিয়ে দেবে। এরপর আপনার আগ্রহের ক্ষেত্র বেছে নিতে হবে। যেমন সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট রাইটিং, ওয়েবসাইট কনটেন্ট রাইটিং, ক্রিয়েটিভি (ফিকশন এবং ননফিকশন) কনটেন্ট রাইটিং, এসইও কনটেন্ট রাইটিং, এফিলিয়েট কনটেন্ট রাইটিংসহ আরও কয়েক ধরনের কনটেন্ট লেখার ধরনটা আপনাকে শিখিয়ে দেবে। বাকিটা আপনার দক্ষতা ও সৃজনশীলতার ওপর নির্ভর করবে।
