২২ মে নওগাঁয় আম পাড়া শুরু

আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:২৫ পিএম

নওগাঁয় জাত ভেদে আম পাড়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আগামী ২২ মে থেকে আম পাড়া শুরু হবে নওগাঁয়। গত ৫ মে জেলা প্রশাসক আম বাগান মালিক এবং ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বসে আম পাড়ার তারিখ নির্ধারণ করে দেন।

জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ২২ মে থেকে গুটি আম বা স্থানীয় আম পাড়া যাবে। এই আমের মধ্যে দিয়ে এই জেলায় আম পাড়া শুরু হবে। এরপর ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন হিমসাগর , ৫ জুন নাগফজলি আম পাড়তে পারবে ব্যবসায়ীরা। 

এ ছাড়া জুনের ১০ তারিখ থেকে ল্যাংড়া  বা হাড়িভাংগা গাছ থেকে নামাতে পারবেন ব্যবসায়ীরা। ২৫ জুন ফজলি, ২০ জুন আম্রপালি, ১০ জুলাই আশ্বিনা/বারি-৪/গৌরমতি/কাটিমন আম পাড়া যাবে।

এই তারিখের আগেও তাপপ্রবাহ বা আবহাওয়ার কারণে আম ছেড়া যাবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা। তবে নির্ধারিত সময়ের আগে আম পেকে যায় এবং তা বাজারজাতকরণের প্রয়োজন হলে বাগান মালিকের আবেদন করতে হবে। এরপর ইউএনও এবং উপজেলা কৃষি অফিসার সরজমিনে দেখে প্রয়োজন হলে অনুমতি দিতে পারবেন। 

নওগাঁ কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। সেখান থেকে ৪ লাখ ৩১ হাজার ৫০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত