প্রধানমন্ত্রীর সঙ্গে ‘পদ্মশ্রী’ পাওয়া রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎ

আপডেট : ০৭ মে ২০২৪, ০৮:২৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের মর্যাদাপূর্ণ পদক পদ্মশ্রী পাওয়া রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আজ মঙ্গলবার (৭ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে পদ্মশ্রী সনদ হাতে বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা ছবি তোলেন।

রেজওয়ানা চৌধুরী বন্যাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মর্যাদাপূর্ণ এ পদক বাংলাদেশের জন্য গর্বের।

গত ২২ এপ্রিল সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পুরস্কারটি রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত