কানাডার জনপ্রিয় র্যাপার ড্রেকের প্রাসাদে হামলা করা হয়েছে, সেই সঙ্গে চলল গুলি। ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। হামলার পর ড্রেকের প্রাসাদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এমনটাই খবর বিবিসির।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। গাড়িতে করে এসে প্রাসাদে গুলি চালায় দুর্বত্তরা। গুলি চালিয়ে চোখের পলকেই পালিয়ে যায় তারা। এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। পরে জানা যায়, ড্রেক সুরক্ষিত রয়েছেন। আহত হয়েছেন তার নিরাপত্তারক্ষী। বুকে গুলি লেগেছে তার। অবস্থা বেশ সংকটজনক। রক্ষীকে বাঁচানোর প্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।
কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তার বাবা ছিলেন ড্রামার। আর মা শিক্ষকতা করতেন। আবার ফ্লোরিস্ট হিসেবেও কাজ করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তার বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। আবার বিয়ে করেন তার মা।
সঙ্গীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তার পর শুরু করেন র্যাপ। তুমুল জনপ্রিয়তা পান।
সম্প্রতি র্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এও দাবি করেন, ড্রেকের এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই ঝামেলা শুরু হয়ে যায়। এই ঘটনার সঙ্গে ড্রেকের প্রাসাদে হামলার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
রণবীরের পর এবার বিয়ের ছবি মুছলেন দীপিকা, ডিভোর্সের পথে?