প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’ এর টিজার। অবশ্য এর আগেই আজ দুপুরে নির্মাতা রায়হান রাফী পূর্বাভাস দিয়েছিলেন, আজ বাংলার আকাশে-বাতাসে এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সন্ধ্যার আগেই দেখা মিলল এর!
সিনেমার প্রথম টিজারে বিধ্বংসী রূপে দেখা গেছে শাকিব খানকে, যেমনটা আগে কখনও দেখেনি তার ভক্তরা। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব।
এই পুরো টিজার দেখে প্রযোজক ইকবাল দাবি করছেন এটি আসলে ভারতীয় কয়েকটি সিনেমাকে অনুকরণ করে বানানো হয়েছে ইকবাল বলেন, টিজার দেখে একদম পরিষ্কার যে এইটা সাউথ ইন্ডিয়ান কেজিএফ ও অ্যানিমেল সিনেমার মিশ্রণ ছবি। এমন সিনেমা আমরা এভেইলেবল দেখছি। যারা দেখে নাই তাদের কাছে অনেক কিছু। এগুলো আমাদের কাছে নতুন কিছু না। তামিল ছবি, হিন্দি ছবিতে শাকিবের এই স্টাইল এভেইলেবল দেখা যায়।
এদিকে আবার, কেউ কেউ ‘তুফান’কে তুলনা করলেন দক্ষিণী বক্লবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গেও। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের লুক ঠিক যেমন ছিল, ‘তুফান’-এর টিজারে একেবারে সেরকমভাবেই ধরা দিলেন শাকিব খান। কাঁধ পর্যন্ত লম্বা চুল। একইরকম বেশভূষা। শুধু তাই নয়! টিজারে ‘তুফান’-এর অ্যাকশন দৃশ্যের যে ঝলক ধরা পড়ল, সেগুলোর সঙ্গেও রণবীরের ব্লকবাস্টার সিনেমার সাদৃশ্য পেলেন দর্শকরা। ‘তুফানী’ ঝলকের একেবারে শেষপ্রান্তে নজর কাড়লেন চঞ্চল চৌধুরী।
সিনেমা পরিচালনা করছেন রায়হান রাফি। তাঁর পরিচালনাতেই জুটি বেঁধেছেন মিমি ও শাকিব। ছবিতে আরও এক অভিনেত্রী রয়েছেন। তিনি জনপ্রিয় নায়িকা মাসুমা রহমান নাবিলা।
ফের আপত্তিকর ভিডিও আলিয়ার!
কারো সাথে কোনোদিন গালাগালিও করি নাই: ডিপজল
নতুন প্রেমের আভাস দিলেন পরীমণি