নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৪টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের মাকসুদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ২৯৮৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি প্রতিকের আতাউর রহমান মুকুল পেয়েছেন ১৫ হাজার ৬৫৩। অপর প্রার্থী দোয়াত-কলম প্রতিকের এম এ রশিদ পেয়েছেন ১২ হাজার ৬০৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সানাউল্লা সানু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শালিমা হোসেন সান্তা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
