বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, যে সনদ (সিলভার) আমরা লাভ করেছি তা থেকে যেন আমরা আবার পিছিয়ে না যাই। আমাদের পর্যায়ক্রমে গোল্ড ও প্লাটিনাম সনদ লাভের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন খাতকে বঙ্গবন্ধুর স্বপ্নের অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি সবাইকে নির্দেশনা দেন।
বেবিচকের সিভিল অ্যাভিয়েশন একাডেমির সিলভার সদস্য পদ অর্জন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সদর দপ্তর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান তার বক্তব্যে সিভিল অ্যাভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করার মাধ্যমে সিভিল অ্যাভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন। গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় ICAO Global Implementation Support Symposium (GISS)-
2024 অনুষ্ঠিত হয়। সিভিল অ্যাভিয়েশন একাডেমির কার্যক্রম ICAOমানদ- বজায় রেখে পরিচালিত হওয়ায় ICAO-এর পক্ষ থেকে সিভিল অ্যাভিয়েশন একাডেমিকে প্রাথমিক তথা Bronze ক্যাটাগরি থেকে Silver ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। গত ১ মে ওই Symposium -এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ICAO-এর President Ges Secretary General সিভিল অ্যাভিয়েশন একাডেমির ICAO Trainair Plus Silver সনদ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সহযোগিতায় এবং সিভিল অ্যাভিয়েশন একাডেমির আয়োজনে পাঁচটি কোর্স ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনে নব যোগদানকারী প্রশিক্ষণার্থীদের সাতটি বিষয়ভিত্তিক ট্রেডসহ ১২টি কোর্সের আওতায় ৩৪৮ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
