জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো, ফরোয়ার্ড রিচার্লিসন, জেসুস, কুনহা ও ব্রেমারের মতো তারকা ফুটবলাররা নেই দলে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমার যে কোপার দলে থাকবেন না, তা আগেই নিশ্চিত করেছিলেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক। ব্রাজিল দল - গোলকিপার : অ্যালিসন বেকার, এদারসন, বেন্তো ম্যাথিউস। ডিফেন্ডার : মার্কিনহোস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, লুকাস বেরালদো, দানিলো, ইয়ান কৌতো, গুইলহার্মে অ্যারানা, ওয়েন্দেল বোর্জেস। মিডফিল্ডার : ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেজ, ডগলাস লুইজ, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকেতা। ফরোয়ার্ড : ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, স্যাভিনহো মোরেইরা, রাফিনহা, রদ্রিগো, এনদ্রিক, ইভানিলসন।
