টেকনাফে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ১১ মে ২০২৪, ০২:২০ এএম

টেকনাফ বাহারছড়া ঘাট হতে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ ১ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন বাহারছড়া ঘাট হয়ে কক্সবাজারে মাদকের একটি বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে

আবুল কালাম (৩৬) নামে একজনকে তল্লাশি করে তার কাছে থাকা একটি কাটা জেরিকেন থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত