রূপালী ব্যাংক পিএলসির কুমিল্লা বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
