১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল

আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:১৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি। এতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। এদিকে এ ফলাফল নিয়ে অভিভাবকের মধ্যে চরম হতাশ ও ক্ষোপের সৃষ্টি হয়েছে। 

গতকাল রবিবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মোছা রোকসানা বেগম। তিনি মোবাইল ফোনে জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৪ শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়া কোন শিক্ষার্থীই পাশ করেনি।

তিনি জানান, ৯ জন শিক্ষার্থী গণিতে ও পাঁচ জন শিক্ষার্থী অন্য বিষয়ে ফেল করেছে। ওই বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ১৩ জন। কেন এমন ফলাফল হলো, সে বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকতার্কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কারণ জানাতে বলা হয়েছে। ফেলের কারণ জানার পর শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, শিক্ষকরা নিয়মিত স্কুলে যাতায়াত করলে, আজ ১৪ শিক্ষার্থীর এমন পরিস্থিতি শিকার হতো না। শিক্ষকরা সঠিকভাবে ক্লাস নিলে সবাই পাস করতো।

এ বিষয়ে ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম মিয়াকে একাদিক বার ফোন দিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার বলেন, বিদ্যালয়টি অনেক পুরাতন। ২০০৫ সালের দিকে বিদ্যালয়টি এমপিও হয়। এমন ফলাফলের বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম জানিয়েছেন, বিদ্যালয়টি আসলে চরাঞ্চলে ও প্রায় শিক্ষার্থী দরিদ্র পরিবারের। ফলে তারা অনেক সময় বিদ্যালয়ে উপস্থিতি থাকতো না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত