মির্জাপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:৪৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে খাদ্য গুদাম চত্বরে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।

এ বছর মির্জাপুরে সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে ২ হাজার ১০৩ মেট্রিকটন ধান এবং ৪৫ টাকা কেজি দরে ২০ টন চাল কেনা হবে বলে জানান খাদ্য গুদামের উপপরিদর্শক আবুল হাশেম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত