ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণ থেকে সীমান্তবর্তী এলাকার জান-মাল রক্ষায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী ভূবনকূড়া ইউনিয়নের বানাইচিরিঙ্গি পাড়া গ্রামে বন্যহাতির আক্রমণে নিহত কৃষক আলতাফ উদ্দিনের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাতকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকারের ব্যর্থতায় সীমান্ত আজ অরক্ষিত ও অনিরাপদ। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের নাগরিক নিহত হচ্ছে, বন্যহাতির আক্রমণেও মানুষ নিহত হচ্ছে। সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে চিনিসহ বিভিন্ন জিনিস চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে। সরকার সীমান্তে হত্যা, বন্যহাতির আক্রমণ ও চোরাচালান বন্ধ ও প্রতিবাদও করতে পারছে না। এসব সরকারের নতজানু ও তাঁবেদারি নীতির বহিঃপ্রকাশ।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে দিনযাপন করছে। তাদের জান-মালের নিরাপত্তা নাই। সরকার নির্বিকার। ঘটনা ঘটলে লোকদেখানো দৌড়-ঝাঁপ ,আশ্বাস ও কিছু অনুদানের মধ্যেই সরকারের কাজ সীমাবদ্ধ। ভারতের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানে তারা ব্যর্থ।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক হোসনে আরা নীলু, উপজেলা বিএনপি নেতা হাফিজ উদ্দিন বিএসসি, রফিকুল ইসলাম ,মোরশেদ আলম, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন, আবু নাসের, মীর্জা শাওন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, সিরাজুল ইসলাম শাহীন, অন্তর আকন্দ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ সাদির, আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান, নবী হোসেন, জসিম উদ্দিন, আব্দুল খালেক ,রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
‘ছেলেরা বেবি ডাকে, ঘরে আসতে চায়’ বললেন কসমিক সেক্স অভিনেত্রী
এতিমখানায় থেকে ৬ বন্ধুর এসএসসি জয়, একজনের জিপিএ ৫