রায়পুরায় ভাগ্নিকে ধর্ষণের চেষ্টাসহ একাধিক হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলার আসামি বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৪ই মে) বিকাল ৪টায় মরজাল দক্ষিণপাড়া শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আসামির আপন বোনের মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে গত ১২ মে এক জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই ছাত্রী তার হাতে ও শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে পালিয়ে যায়। তার নামে রায়পুরা থানায় হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, আসামি বিল্লাল মিয়া ১০ বছর কারাগারে থাকার পর ১০/১২ দিন আগে জেল থেকে বেরিয়ে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগী ছাত্রীর মা মিতু বেগম বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(খ)ধারা মামলা করেন। মামলা নম্বর-১৭।
নগদ টাকা দিতে পারছে না আইসিবি ব্যাংক
কত সম্পদের মালিক, জানালেন মোদি