চিত্রশিল্পী, থিয়েটার কর্মী ও অনুষ্ঠান প্রযোজক তারেক খানের অকাল প্রয়াণে তার স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে অনুশীলন নাট্যদল।
সাবেক কর্মীর মৃত্যুতে আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে দলের সদস্যরা অনুশীলন নাট্যদল কার্যালয়ে শোকসভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি অধ্যাপক এস এম আবু বকর। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
সভার শুরুতেই প্রয়াত তারেক খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সভায় তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন দলের সদস্যরা। মৃত্যুর আগ পর্যন্ত তারেক খান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন গাজী টিভির অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে কর্মরত ছিলেন।
আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় ঢাকার শিল্পকলা একাডেমিতে তারেক খানের স্মরণে সভার আয়োজন করেছে অনুশীলন নাট্যদলের প্রাক্তন সদস্যরা।
