সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
গতকাল পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক (এপ্রিল-২০২৪) অপরাধ পর্যালোচনা সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।
