কোপার আগে আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি চূড়ান্ত

আপডেট : ১৭ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছিল আগেই। লাতিন অঞ্চলের দেশ ইকুয়েডর এবং মধ্য আমেরিকার গুয়েতেমালার বিপক্ষে যুক্তরাষ্ট্রে খেলবে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা। এবার জানা গেল ম্যাচ দুটির ভেন্যু ও সূচি।

আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়াতেমালার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের কোপা আমেরিকায় 'এ' গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু, চিলি ও কানাডা।

আটলান্টায় ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত