ইসরায়েলকে লক্ষ্য করে ৭৫টি রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১৭ মে) দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়ার পর শুক্রবার বিকালে উত্তর ইসরায়েলের দিকে ৭৫টি রকেটের একটি বড় ব্যারেজ নিক্ষেপ করা হয়।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হিজবুল্লা‘র ছোড়া কয়েক ডজন রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় আপার গ্যালিলিতে দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম বড় ছিল বলে জানিয়েছে স্থানীয় অ্যাম্বুলেন্স সংস্থা।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরের দিন ৮ অক্টোবর থেকে যুদ্ধে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ।
হঠাৎ প্রকাশ্যে ইমরান খানের ছবি, তদন্তের নির্দেশ
গাজায় ঢুকছে ৫০০ টন ত্রাণ