ভরা মঞ্চে সেফটিপিন দিয়ে ছেঁড়া চটি সারালেন মুখ্যমন্ত্রী মমতা

আপডেট : ১৭ মে ২০২৪, ০৯:২৭ পিএম

সাদা শাড়ি, আর সাদা হাওয়াই চটি! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোশাকে কেই বা না চেনে তাকে! রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশ, কিংবা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই একই পোশাকে দেখা যায় মমতাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা- মমতার পরনে সেই সাদা হাওয়াই চটি! 

সেই হাওয়াই চটি ছিঁড়ে যত বিপত্তি! শেষমেষ ভরা মঞ্চে নিজেই সেফটিপিন নিয়ে নিজের চটি ঠিক করলেন মমতা। বিন্তু সেফটিপিন লাগাতে গিয়ে সেই পিন মুখ্যমন্ত্রীর আঙুলে ফুটে গিয়ে হলো বিপত্তি। যদিও তড়িৎ গতিতে এমন ছোট বিপদ সামলে নিলেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখার পরই তিনি বুঝতে পারেন, চটি ছিঁড়ে গিয়েছে। 

চটি ছিঁড়ে যাওয়ার বিষয়টি বোঝার পর মাইক্রোফোন হাতে নিয়ে তৃণমূল নেত্রী ইন্দ্রনীল সেনের উদ্দেশে বলেন, ”ইন্দ্রনীল, তুমি গান সেট করো। আমার চটিটা ছিঁড়ে গিয়েছে। আমি একটু সেফটিপিন লাগিয়ে নিই। আসলে চটির দোষ নয়। ওর যা আয়ু, তার চেয়ে বেশি আমি হেঁটে ফেলেছি।” 

মুখ্যমন্ত্রীকে চটিতে সেফটিপিন লাগাতে সাহায্য করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও মঞ্চে উপস্থিত তৃণমূলের অন্যান্য মহিলা নেত্রীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত