ইরানে তিন ইউরোপীয়সহ ২৫০ ‘শয়তান পূজারী’ গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:২৩ পিএম

শয়তানবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন ইউরোপীয়সহ ২৫০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, অভিযানে ১৪৬ জন পুরুষ এবং ১১৫ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এছাড়াও তাদের কাপড়, মুখমণ্ডল এবং চুলে শয়তানবাদের প্রতীক ও চিহ্ন পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে তিন ইউরোপীয়কে তেহরানের পশ্চিমাঞ্চলের শহর শাহরিয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা কী ধরনের অপরাধ করেছেন তা স্পষ্ট করা হয়নি।

ইরানে প্রায়ই শয়তানবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিশেষ করে পার্টি, কনসার্ট এবং মদ্যপানের স্থানে প্রায়ই হানা দেয় পুলিশ, যার বেশিরভাগই ইরানে নিষিদ্ধ। এমনকি রক এবং হেভি মেটাল গানের কনসার্টকেও তারা শয়তান পূজারীদের জমায়েত হিসেবে অভিহিত করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত