বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার পরিবর্তনের কোনো সুযোগ দেখেন না।
রাজধানীর ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবেন সেটি পরিস্কার করেন দেন নাজমুল।
যেখানে সৌম্য সরকার, লিটন দাস আর তানজিদ হাসানের মধ্যে ঠিক কোন দুই ওপেনার নিয়মিত খেলবেন সেটি নিশ্চিত করেননি তিনি। ক্রীড়ামন্ত্রী বলেন, 'ওপেনিংয়ে তিনজনের মধ্যে দুজন খেলবে। কিন্তু কোন দুজন খেলব এটা আমি এখন বলতে পারছি না। তিনে শান্ত (নাজমুল হোসেন), চারে তাওহিীদ হৃদয়, পাঁচে সাকিব, ছয়ে মাহমুদ উল্লাহ রিয়াদ, সাতে অনিক (জাকের আলী) যদি আমরা সাত জন ব্যাটার খেলাই।
এরপর স্পিনার আসবেন একজন। সেটা রিশাদ আসবে নাকি শেখ মেহেদী সেটা আমি জানি না। প্রতিপক্ষে দেখে ঠিক করবে। বাকি তিন পেসার খেলবে। এর মাঝে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়।'
বাংলাদেশ দলের কাছের এই বিশ্বকাপে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে বলেন, 'ক্রিকেট সমর্থক হিসেবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক। আর বিসিবির সভাপতি হিসেবে আশা করি ভালো খেলুক।'
