চঞ্চল চৌধুরী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে চঞ্চল ও শাকিবকে প্রাণোচ্ছ্বল, হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যাচ্ছে। অকৃত্রিম এই হাসি দর্শক হৃদয় স্পর্শ করেছে। দুজনের হাসি এতোই সংক্রামক যে ছবিটি পোস্ট করতেই মুহূর্তেই টাইমলাইনের পর টাইমলাইনে ছড়িয়ে পড়তে থাকে।
চঞ্চল চৌধুরী লিখেছেন, ভয় নাই……প্রচন্ড গরমেও আমরা মাথা ঠান্ডা রাখি…। এই ছবির নিচে অজস্র ইমজিতে ছেয়ে গেছে ইতোমধ্যে। শাকিব ভক্তরা যেমন ছবিটি পছন্দ করেছেন তেমনই সাধারণ চলচ্চিত্রপ্রেমীরাও এই ছবিটির প্রতি ভালোলাগা জানাচ্ছেন। পশ্চিমবঙ্গের ভক্তরাও দুজনকে এক ফ্রেমে দারুণ উচ্ছ্বসিত।
একজন লিখেছেন, আগামীর প্রতিটি ক্ষণে এভাবেই আনন্দময় ও আলোময় থাকুন এবং আমাদেরও আনন্দ দিয়ে যান! শুভকামনা সতত রইল গুণীজনেরা!
চঞ্চলকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, আপনার নাটক আমার খুব পছন্দ বিশেষ করে একেক সময় একেক ভঙ্গি। আরেকজন অবশ্য ঝড় তুফানের মন্তব্যকে কেন্দ্র করেই লিখেছেন, বাড়ি গাড়ি অফিস, সব জায়গায় এসি থাকলে সিজন কি গরমের না ঠান্ডার কিছুই বুঝা যায়না।
মূলত, এই দুজন প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন। ফলে ভক্তদের উন্মাদনাও একটি বেশি। আগামী ঈদে দুজনের তুফান চলচ্চিত্রটি মুক্তি পাবে।
এই অভিনেত্রীর শ্বশুর ৫৪ হাজার কোটি টাকার মালিক
সৌদিতে ফ্যাশন শো, তোলপাড় সামাজিক মাধ্যমে