আর্সেনালের চেয়ে দুপয়েন্টে এগিয়ে থেকে শেষ রাউন্ডের খেলা খেলতে নেমে ১৮ মিনিটেই দুগোল দিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। এই স্কোর লাইন ধরে রেখে ম্যাচ শেষ করতে পারলেও টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয় নিশ্চিত হবে সিটিজেনদের।
ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলার দ্বিতীয় মিনিটেই গোল করে ইতিহাদকে নাচিয়ে তোলেন ফিল ফোডেন। মিনিট ১৬ পর জেরেমি ডোকুর পাস থেকে বলে পেয়ে এবারের লিগে তার ২১তম গোল করেন ফোডেন।
খেলার ৪২ মিনিটে ওয়েস্টহ্যামের মোহাম্মদ কুদুস বাইসাইকেল কিক দিয়ে দারুণ এক গোল করে ব্যবধান কমান।
এক সাথে শুরু হওয়া ৩৮ রাউন্ডের অন্য ম্যাচে এভারটনের সঙ্গে এক গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। তবে বিরতিতে যাওয়ার আগে সেটি শোধ করেছে তারা।
