রাইসির মৃত্যু হলে ইরানের দায়িত্ব নেবে কে?

আপডেট : ২০ মে ২০২৪, ১১:২৯ এএম

হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রবিবার রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে ইরানের প্রেসিডেন্ট আহত হয়েছেন কিনা বা তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 

ইরানের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু হলে সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট।

আল জাজিরার এক খবরে বলা হয়েছে, বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোখবার।
 
ইরানের রাজনৈতিক ক্রমানুসারে, রাষ্ট্রের প্রধান হলেন সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং প্রেসিডেন্ট হলেন সরকারের প্রধান। যিনি সেকেন্ড-ইন-কমান্ড।
 
যখন সেকেন্ড-ইন-কমান্ড মারা যান, তখন প্রথম ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন এবং ৫০ দিনের মধ্যে দেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত