নারীদের ডিপিএলে নবাগত দল জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বিকেএসপির ৪ নম্বর মাঠে ৯ উইকেটের জয় পেয়েছে জ্যোতির দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে জাতীয় দলের লেগ স্পিনার রাবেয়া খানের ঘুর্ণির মুখে দিশাহারা হন সোহেল ক্লাবের ব্যাটাররা। ৯ ওভার বোলিং করে ৩ মেডেন ও ৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন রাবেয়া। ৯ রানে ২ উইকেট নেন মুক্তা রবীন্দ্র মাগ্রে। তাতে ৫৮ রানেই অলআউট হয়ে যায় সোহেল ক্লাব।
জবাবে আগের ম্যাচে অপরাজিত ৯৪ রান করা ফারজানা হক পিংকি ১০ রানে ফিরে গেলেও ইশমা তানজিমের ব্যাটে ৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে রূপালী ব্যাংক। ২৪ বলে ৬ চারে ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
