বাজেট অধিবেশন বসছে ৫ জুন

আপডেট : ২০ মে ২০২৪, ০৪:০০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন শুরু হচ্ছে ৫ জুন থেকে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।

আজ সোমবার সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

৫ জুন বিকাল ৫টায় এ অধিবেশন বসবে। তার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের অন্যান্য কাযক্রম ঠিক করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত