নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের এক সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামের এক সমর্থক গুরুতর আহত হয়েছেন।
রবিবার মধ্যরাতে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে ১০-১২ জন মুখোশধারী শহিদুলের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন শহিদুল বলেন, মুখোশধারীরা ঘরে ঢুকেই আমাকে মারপিট করতে থাকে। এ সময় তারা বলে মোটরসাইকেলের ভোট করা বের করছি। আমার চিৎকার শুনে এলাকাবাসী আমার বাড়ির দিকে ছুটে এলে ওরা পালিয়ে যায়।
এদিকে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের অভিযোগ- তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মীরা এ হামলা চালিয়েছে।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বলেন, এ ঘটনা কখন ঘটল আমি জানিই না। ওরা শুধু শুধু অভিযোগ করে বেড়ায়। ওদের কাজই শুধু অভিযোগ করা। পুলিশ তদন্ত করে দেখুক কারা জড়িত।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন যিনি
২৪ বছরেই ১৬ শিরোপা