বাগাতিপাড়ায় দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় দেশের পাঠক নন্দিত প্রথম সারির জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

অনুষ্ঠানের আয়োজন করেন দেশ রূপান্তর পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি রাশেদুল আলম। বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মোহাম্মদ রেজওনুল হক। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আশিক এসবি সাত্তার, উপজেলা প্রাণি সম্পদ ভেটেনারি সার্জন এ এস এম লতিফুর রহমান, কম্বাই হিউম্যান রাইট ওয়ার্ল্ড নাটোর জেলা আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস শহীদ, বাগাতিপাড়া স্মাট প্রেস ক্লাবের সভাপতি আল আফতাব খান সুইটসহ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত