বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাই আটক

আপডেট : ২১ মে ২০২৪, ০৫:২৪ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে ভোট কেন্দ্রে বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে আনিসুল হক তোফায়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন মুখ্য বিচারিক আদালতে বিচারক নির্জন কুমার মিত্র। উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৭২ নং বিধি মোতাবেক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (২১ মে) দুপুর ৩ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক যুবক জামবাগ গ্রামের বাসিন্দা হলেও বাদাঘাট ইউনিয়নের ভোটার।

মোল্লা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মানিক মিয়া দেশ রূপান্তরকে বলেন, আনিসুল হকের বড় ভাই জুয়েল আহমেদ ইতালি প্রবাসী। ভাইয়ের ভোট দিতে ব্যালট পেপার চাইলে আনিসুল হককে আটক করা হয়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিচারক নির্জন কুমার মিত্র তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত