ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ জুন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, কুশল বিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকসহ নির্বাচনী বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন। যারই ধারাবাহিকতায় তিনি গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বুধন্তী ইউনিয়নের গ্রাম, হাট-বাজার, পাড়া-মহল্লাসহ বিভিন্ন জায়গায় ঘোড়া প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নাছিমা মুকাই আলী জানান, তিনি পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে স্মার্ট ও আধুনিক এবং আদর্শ উপজেলা গড়ে তুলবেন। সবার পরামর্শক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তার কার্যকলাপ পরিচালনা করবেন।
তিনি বলেন, জনগণের শাসক না হয়ে সেবক হিসেবে থাকতে চাই।
