সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ঢাকায় কমিউনিকেশন ইউনিটে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: একশনএইড বাংলাদেশ।
বিভাগ: কমিউনিকেশন।
পদ: ডেপুটি ম্যানেজার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, টিভি অ্যান্ড ফিল্ম স্টাডিজ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বা এ ধরনের বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ।
অতিরিক্ত যোগ্যতা: মাল্টিমিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগের মাধ্যম সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সৃজনশীল লেখা, সম্পাদনা ও প্রুফ রিডিংয়ের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কনটেন্ট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস, মিডিয়া বা সংশ্লিষ্ট ক্ষেত্রে চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কনটেন্ট ডেভেলপার, কপিরাইটার বা গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক মোট বেতন ১,০৫,৭২২ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিলসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩ জুন ২০২৪।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
