যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সদস্য ও নিউ ইয়র্ক স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন, ‘আমাকে এই পদে নির্বাচিত করায় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ বিজ্ঞপ্তি
×
