পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

আপডেট : ২৩ মে ২০২৪, ১২:৩৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিথিল (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া ডিগ্রি কলেজের পুকুরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিথিল রাজধানীর খিলক্ষেতের কুরাতলী এলাকার অহিদ মিয়ার ছেলে ও ওই এলাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও বন্ধুদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক অলিউর রহমান জানান, রাজধানী ঢাকার খিলক্ষেত কুরাতলী এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের সাত বন্ধু মিলে মুড়াপাড়া ডিগ্রি কলেজের পুকুরে গোসল করতে আসেন। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায়  শিথিল পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা খোঁজাখুঁজি করতে থাকলে তাদের সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইচ্ছে কৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত