ইউক্রেনে যুদ্ধ থামাতে প্রস্তুত পুতিন!

আপডেট : ২৪ মে ২০২৪, ০৪:৫৪ পিএম

ইউক্রেনে যুদ্ধবিরতি চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান ফ্রন্টলাইনকে স্বীকৃতি দেয় এমন সমঝোতামূলক যুদ্ধবিরতি ঘোষণা করে ইউক্রেন যুদ্ধ থামাতে প্রস্তুত দেশটি। শুক্রবার (২৪ মে) রাশিয়ার চারটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়, কিয়েভ এবং পশ্চিমারা সাড়া না দিলে যুদ্ধ করতে প্রস্তুত আছেন পুতিন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পুতিন যতক্ষণ প্রয়োজন যুদ্ধ করতে পারেন। তবে তিনি যুদ্ধবিরতির জন্যও প্রস্তুত।’

তিনি ছাড়াও রয়টার্স মোট পাঁচজনের সঙ্গে কথা বলেছে। এসব ব্যক্তি রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন। তবে পঞ্চম সূত্র বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ স্থগিত করার বিষয়ে মন্তব্য করেননি। যদিও ঘনিষ্টদের কাছে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বাধা দেওয়ার জন্য পশ্চিমাদের প্রচেষ্টা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ক্রেমলিন প্রধান বারবার স্পষ্ট করেছেন রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য সংলাপে রাজি। দেশটি ‘অনন্ত যুদ্ধ’ চায় না। তবে ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত