সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

আপডেট : ২৪ মে ২০২৪, ১১:২৮ পিএম

বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩৩/৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়।

পা বিছিন্ন হয়ে যাওয়া যুবকের নাম নবী হোসেন প্রকাশ সোনাইয়া (২০)। সে তুমব্রু ২নং ওয়ার্ডের ফকিরা ঘোনা হাবিবুর রহমানের ছেলে। ঘটনায় মোহাম্মত তাহের (২৮) নামের আরো এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে একই গ্রামের  হাসপাতাল পাড়ার মৃত আবুল হোছনের ছেলে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজন যুবক মাইন বিস্ফোরণে আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুইজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত