সুজুকি ১১তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে দুটি পদক পেয়েছেন শুটার কামরুন্নাহার কলি। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলতে নেমে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন তিনি।
নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন কলি নিজেই।
সেখানে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ! আমি তো দুটি পদক অর্জন করেছি। একটি স্বর্ণ ও একটি রৌপ্য। যারা আমাকে এবং আমার ক্লাব বাংলাদেশ নেভি শুটিং ক্লাবকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।'
খেলায় সবসময় সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য কলি তার স্বামী আহাদ মির্জাকেও ধন্যবাদ জানিয়েছেন।
