পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর আরও দুই হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৮ জন হজযাত্রী মারা গেলেন। মঙ্গলবার (২৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ মৃত্যুবরণ করা ওই দুই হজযাত্রী হলেন, কক্সবাজারের মহেশখালি এলাকার জামাল উদ্দিন (৬৯); তাঁর পাসপোর্ট নম্বর এ১১২০৬৯০৮ এবং কুমিল্লার কোতয়ালির বাসিন্দা মো. আলি ইমাম ভূঁইয়া (৬৫)। তাঁর পাসপোর্ট নম্বর এ০৮৪০০৫৪১। তাঁরা দুইজনেই ২৬ মে মৃত্যুবরণ করেন।
পিলগ্রিম সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফা (৮৯), ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. লুৎফর রহমান (৬৫), ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) এবং ২৩ মে চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)। ২৫ মে মারা যান মো. শাজাহান (৪৮)।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
