নতুন সিনেমার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সালমান খান। আগেই সিনেমার নাম ঘোষণা করেছেন। তবে এবার জানা গেল, ‘সিকান্দার’ সিনেমায় তার সঙ্গে খল নায়ক হিসেবে টক্কর দিতে যাচ্ছেন ‘বাহুবলী’র ‘কাটাপ্পা’ অর্থাৎ সত্যরাজ। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন তিনি।
সালমানের সঙ্গে ‘কাটাপ্পা’র টক্করের খবর প্রকাশ্যে আসতেই বেশ উচ্ছ্বসিত নেটাগরিকেরা। তাদের ধারণা, সব কিছু ভাল চললে এই ছবি ১০০০ কোটির সীমা ছাড়াবে। এমনকি, ‘সিকান্দার’ নাকি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ ছাপ রাখতে চলেছে বলেও মনে করা হচ্ছে। সমাজমাধ্যমে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘সালমান ভাই বনাম কাটাপ্পা। এই হল শতকের সেরা নায়ক-খলনায়ক জুটি।’
এই ছবিতে সালমানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। এই ছবিতে সব স্টান্ট নিজেই করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।
উল্লেখ্য, সালমানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘টাইগার ৩’। ক্যাটরিনা কাইফের বিপরীতে এই ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করে। আগামী দিনে তাকে দেখা যাবে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতেও।
অনন্ত আম্বানির প্রাক্-বিবাহ অনুষ্ঠানে গাইতে কত নিচ্ছেন শাকিরা?