বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, ডোবা থেকে লাশ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:০৩ পিএম

চট্টগ্রামের এক কিলোমিটার এলাকায় নূরন্নবী হাউজিং সোসাইটির পেছনের ডোবা থেকে মনির (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৮ মে) বেলা ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত মনির, চান্দগাঁও থানার পূর্ব ষোলশহরের মিজান হোসেনের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গত রবিবার বিকেল ৫টার দিকে মনির বাসা থেকে বের হয়। রাতে বাসায় ফিরে না আসায় গতকাল সোমবার তার মা হালিমা থানায় জিডি করেন। আজ মঙ্গলবার (২৮ মে) বেলা ২টার দিকে ডোবা থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সিসিটিভি ফুটেজ দেখে মনিরের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত