ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল ২৮ জুন

আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:৩১ পিএম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় পরিষদের অস্থায়ী কার্যালয় আল রাজী কমপ্লেক্সে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সময় লিখিত তফসিল পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ। আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মু. নিজাম উদ্দিন, মো.  খালিদ হোসেন, মো. খোরশেদ আলম ও সৈয়দ মাহবুবুর রহমান।

তফসিলে বলা হয়, এবারের নির্বাচনে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ জুন, চূড়ান্ত ভোটার তালিকা ৩ জুন, মনোনয়নপত্র সংগ্রহ ৪- ৮ জুন, মনোনয়নপত্র জমা ৯-১০ জুন, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১২ জুন, অভিযোগ দাখিল ১৩ জুন, অভিযোগ নিষ্পত্তি ১৫ জুন এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন হবে ২০ জুন। এছাড়া চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২১ জুন ও ভোটগ্রহণ সম্পন্ন হবে ২৮ জুন।

এর আগে গত শুক্রবার রাতে পরিষদের তিন উপদেষ্টা সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত