উত্তরার সেক্টরগুলোতে অটোরিকশা চলতে দেওয়া হবে না 

আপডেট : ২৯ মে ২০২৪, ১০:৩৬ পিএম

উত্তরার সেক্টরগুলোয় অটোরিকশা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. কামরুজ্জামান। বুধবার (২৯ মে) দুপুরে ১১ নম্বর কল্যাণ সমিতির হল রুমে উত্তরা পশ্চিম থানা আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

এদিন চুরি-ছিনতাই, ডাকাতি, ফুটপাতে চাঁদাবাজি, কিশোর গ্যাং, পরিবহন, অটোরিকশাসহ নানা অনিয়ম বন্ধ এবং আধুনিক উত্তরা গড়তে সকলের সমন্বিত সহযোগিতা চেয়েছেন মো. কামরুজ্জামান। এ সময় কল্যাণ সমিতির নেতারা অটোরিকশা বন্ধের দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শরীফুর রহমান, সহকারী পুলিশ কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার ওসি, বিএম ফরমান আলীসহ প্রমুখ। 

সভায় উত্তরার বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতির প্রতিনিধি, ব্যবসায়ী, ব্যাংকার, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন। তারা নানা অনিয়মের কথা তুলে ধরেন। বিভিন্ন উৎসবে ভিক্ষাবৃত্তি, হিজড়াদের চাঁদাবাজির কথা জানান। এছাড়া ঈদে চুরি-ছিনতাই ও জাল নোট চক্রের উৎপাতের কথা তুলে ধরেন।

তিনি বলেন, অপরাধ সংগঠিত হতে সময় লাগে। আপনাদের প্রত্যেকের কাছেই আমার ভিজিটিং কার্ড আছে। যে কোনো বিষয় ছবি তুলে,  ভিডিও করে আমাকে পাঠাবেন। আমি পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত