বৃষ্টিতে মাদ্রাসায় যেতে না পারায় পিটুনি হাসপাতালে শিক্ষার্থী

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:৪৪ এএম

সাভারের আশুলিয়ার নিম্নচাপের প্রভাবে দিনব্যাপী বৃষ্টির কারণে মাদ্রাসায় যেতে না পারায় আরাফাত ইসলাম রায়হান (১২) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক নাঈমের বিরুদ্ধে। গত সোমবার ওই শিক্ষার্থীকে বেধড়ক পিটুনির ঘটনায় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কামরুল ইসলাম।

ভুক্তভোগী আরাফাত ইসলাম রায়হান আশুলিয়ার কান্দাইল নয়াপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে থেকে স্থানীয় কান্দাইল হাকিম মার্কেট এলাকার কান্দাইল আবরার কাউনিয়া মাদ্রাসায় পড়ত। তবে অভিযুক্ত শিক্ষক নাঈমের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শিক্ষার্থী রায়হান ইসলাম জানায়, রবিবার বৃষ্টির কারণে মাদ্রাসায় যেতে পারিনি। সোমবার বাবা আমাকে মাদ্রাসায় দিয়ে কাজে যান। পরে আগের দিন মাদ্রাসায় না যাওয়ার কারণে হুজুর আমাকে পিটিয়ে আটকে রাখেন। সন্ধ্যার দিকে সবাই মাগরিবের নামাজ পড়তে গেলে আমি পালিয়ে বাসায় চলে আসি। আশুলিয়া থানার এএসআই মাজহার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত