ওয়েম্বলিতে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড নামবে দ্বিতীয়বার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জেতার মিশনে। ২৭ বছর আগে তারা জয় করেছিল ইউরোপ সেরার সিংহাসন। দুই দল এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য রাউন্ডে তারা কিছু মহাকাব্যিক ঘটনা ঘটিয়েছে।
রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড এখন পর্যন্ত মোট ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে লস ব্লাঙ্কোসদের ছয়টি জয়, পাঁচটি ড্র এবং ডাই শুয়ার্জগেলবেনদের (ডর্টমুন্ডের ডাকনাম) তিনটি জয় রয়েছে।
দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৭-৯৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। ৩২ বছরের খরা কাটিয়ে সপ্তম শিরোপার দিকে এক ধাপ এগিয়ে যেতে চাইছিল মাদ্রিদ। বার্নাব্যুতে খেলা প্রথম লেগটিতে ২-০ গোলে জেতার পর দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের মাঠে ম্যাচটি হয় গোলশূন্য ড্র। পরে ২০০২/০৩ সালে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল, মাদ্রিদে স্বাগতিকদের কাছে ২-১ এবং ডর্টমুন্ডে ১-১ গোলে শেষ হয়েছিল। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। সেবার তারা চ্যাম্পিয়নও হয়েছিল।
২০১২-১৩ মৌসুমের আগে তাদের আর দেখা হয়নি। ওই মৌসুমে চারবার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। গ্রুপ পর্বে জার্মানিতে স্বাগতিকদের কাছে ২-১ ও স্পেনে ২-২ গোলে ড্র করার পর সেমিফাইনালে ওঠেন মার্কো রয়েসরা।
উভয় দলের শেষ চার লড়াই হয়েছে গ্রুপ পর্বে। ২০১৬-১৭ মৌসুমে তারা ২-২ গোলে ড্র করেছিল এবং ২০১৭-১৮ মৌসুমে ব্লাঙ্কোসদের ব্যাক-টু-ব্যাক জয়, ডর্টমুন্ডে ৩-১ এবং বার্নাব্যুতে ৩-২ গোলে জিতেছিলেন ক্রিশ্চিয়ানো লুকা মদ্রিচরা।
