ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর চৌধুরীপাড়া বালিয়াডাঙ্গী সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে স্থানীয়রা সড়কের উত্তর পাশে একটি ক্ষেতে অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে এবং সদর থানায় একটি ইউডি মামলা করা হবে।
