আবারও রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার আহ্বান সিইসির

আপডেট : ০২ জুন ২০২৪, ০২:৪৭ পিএম

বিরাজমান রাজনৈতিক বৈরিতাকে প্রকট উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বৈরিতা নিয়ে সামনে এগুনো কঠিন হবে। তা পরিহার করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার টেবিলে বসতে হবে।

আজ রবিবার (২ জুন) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে টিআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সিইসি জানান, ইসির অনন্ত সক্ষমতা রয়েছে এমন নয়। ইসি একা কখনও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার।

রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। এতো প্রকট বৈরিতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে— এ প্রকট বৈরিতা রাখতে সামনে এগানো খুব কঠিন হবে। এ বৈরিতা পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে।

সেই সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিকে ভূমিকা পালনের আহ্বান জানান সিইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত