কুমিল্লায় রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ইজি ফ্যাশনের ৮৭তম শাখার উদ্বোধন

আপডেট : ০২ জুন ২০২৪, ০৮:৪১ পিএম

দেশীয় ফ্যাশন পোশাক ব্র্যান্ড ‘ইজি’ কুমিল্লা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। রবিবার (২ জুন)  সকালে কুমিল্লায় আধুনিক মানের বহুতল শপিং কমপ্লেক্স রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ‘ইজি’ ফ্যাশন এর ৮৭তম শাখার উদ্বোধন করা হয়। সঙ্গে ৮৮তম শাখারও কর্যক্রম চালু করেছে ইজি।

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ফার্স্টফ্লোরে ‘ইজি’ ফ্যাশনের ৮৭তম শাখা ফিতা কেটে উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। 

এ সময় উপস্থিত ছিলেন ‘ইজি’র চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং ‘ইজি’ ফ্যাশন এর কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বাহার দেশীয় ফ্যাশন পোশাক ব্র্যান্ড ‘ইজি’র প্রতি শুভকামনা জানান, একইসঙ্গে পণ্যের মান বজায় রেখে ক্রেতাদের আকৃষ্ট করার পরামর্শ দেন।   

কুমিল্লা রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ইজির শোরুমে বাচ্চাদের ও ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে। পাওয়া যাবে টি-শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত