গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করছে গুগল ম্যাপস ও সার্চ

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:১৯ এএম

গুগল ম্যাপস এবং সার্চের একটি বড় ফিচার বন্ধ হতে চলেছে। চাপের মুখে পড়তে পারেন ইউজাররা। আগামী দিনে গুগল ম্যাপসে বিজনেস মেসেজ ফিচার একেবারে বন্ধ করতে চলেছে সংস্থা। এই ফিচারের একাধিক সুবিধা পেতেন বিজনেস ইউজাররা। তবে আর কিছুদিনের মধ্যেই সেই পরিষেবা প্ল্যাটফরম থেকে সরাতে চলেছে কোম্পানি। বিশে^ সব থেকে বেশি নেভিগেশন ও সার্চ অ্যাপ গুগল ম্যাপস ও গুগল সার্চ। এই অ্যাপের কয়েক কোটি অ্যাক্টিভ ইউজার রয়েছে সারা দুনিয়ায়। তবে ৩১ মে, ২০২৪ তারিখে এই ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

কেন এই সিদ্ধান্ত নিল গুগল?

গুগল জানিয়েছে, গুগলের প্রতিনিয়ত পরিষেবা উন্নত করা হচ্ছে। কোম্পানি এক মুখপাত্র জানিয়েছে, প্ল্যাটফরমে কার্যকারিতা উন্নত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে আপনার বিজনেস সামলাবার জন্য গুগল বিশ^স্ত পার্টনার হিসেবে থাকবে এবং সেই কাজে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।

বিজনেস মেসেজ ফিচার বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকেই সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যারা এই ফিচারের ওপর অনেক বেশি নির্ভরশীল। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে অন্যতম মাধ্যম এই টুল। কারণ বর্তমানে অনেকেই অনলাইন ব্যবসা শুরু করেছেন। আর ব্যবসার পরিধি বাড়ানোর জন্য গুগলের এই ফিচারগুলো বেশ কার্যকর বলে মনে করা হয়।

৩১ জুলাইয়ের পর থেকে গুগল ম্যাপস ও সার্চে যে বিজনেস ফিচার রয়েছে, তার বিকল্প খুঁজতে বলা হয়েছে ইউজারদের। যদিও এই ফিচার বন্ধ হলে তার বদলে কোন টুল আসবে তা এখনো জানায়নি গুগল। তবে একটা বিষয়ে বিজনেস প্রোফাইলগুলোকে উৎসাহিত করতে পারে গুগল।

বিজনেস প্রোফাইলে ফোন নম্বর, ইমেইল এবং ওয়েবসাইট লিঙ্কের মতো বৈশিষ্ট্য যোগ করার জন্য ইউজারদের উৎসাহিত করতে পারে গুগল, যাতে গ্রাহকের সঙ্গে সংস্থার যোগাযোগ বিচ্ছিন্ন না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত